হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে চার ছিনতাইকারী গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান। তিনি বলেন, শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে দুটি অটোবাইক ছিনতাই হলে চালক সদরপুর থানায় অভিযোগ করেন। পরে ইজিবাইক উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারকৃতরা হলেন মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের ইসরাফিল মীর (৩০), মৃত কাউসার শেখের পুত্র রাজু শেখ, শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাম খান (২৩), জোবায়রা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ (৩০)।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর