হোম > সারা দেশ > ঢাকা

নদীতে নিখোঁজ যুবকের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইছামতি নদীর ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর তানজিদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা

শুক্রবার সকাল ৯টায় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত তানজিদ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তানজিদ যন্ত্রাইল ইছামতি নদীর ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। পরে সে ডুবে যায়। সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দোহার ফায়ার স্টেশনে খবর দেয়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ডুবুরিরা দুই ঘণ্টা চেষ্টা করে ব্রিজের ১০০ গজ দূরে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দোহার ফায়ার স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, পানিতে ডুবে যুবক নিখোঁজের সংবাদ পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স ও দোহারের ৯ সদস্যের একটি ডুবরি দল শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা