হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ার নতুন এসিল্যান্ড রিফাত জাহান

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। বুধবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওইদিন দুপুরে পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার সকালে রিফাত জাহান এ তথ্য নিশ্চত করেছেন। নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

রিফাত জাহান বলেন, উপজেলা এসিল্যান্ড অফিস থাকবে দালাল ও প্রতারকমুক্ত। জনগণকে ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি অ্যাসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।

রিফাত জাহান ৩৮তম বিসিএস কর্মকর্তা। এর আগে তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর