হোম > সারা দেশ > ঢাকা

প্রবীণ সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়ার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সাধারণ সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ গুণী সাংবাদিক আলহাজ্ব এম এ রশীদ ভূঁইয়া (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব ও কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন।

এমএ রশীদ ভূঁইয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ, শতাব্দীর কন্ঠ পত্রিকায় দীর্ঘদিন যাবৎ লেখালেখি করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহর নামাজের পর আগরপাট্রা ঈদ্গাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা রয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায় একজন গুণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকুন্দিয়া উপজেলার আগরপাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকুরি শেষে অবসরগ্রহণ করেন। তিনি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান