হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন (২৩) নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীব হোসেন নিহত হন। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু