হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান-বৃক্ষমেলা শুরু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার সকাল ১০টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শমসাদুল আখতার শামীম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এবারের মেলায় মোট ৪৭টি স্টল অংশগ্রহণ করেছে।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এ.এস.এস. সাইফুল্লাহ, ফুড টেকনোলজি এন্ড মিউটেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. লুৎফুননেছা বারি প্রমুখ।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’