হোম > সারা দেশ > ঢাকা

বিআরটি উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিআরটি উড়াল সড়কের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ‎রোববার সকাল নয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ‎

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

‎এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, রোববার সকালে স্থানীয় লোকজন বিআরটি প্রকল্পের উড়াল সড়কের ৬৮ নাম্বার পিলারের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে লাশ এনে উড়ল সড়কের নিচে ফেলে গেছে।

তিনি আরো জানান, লাশ পরিচয় সনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ