হোম > সারা দেশ > ঢাকা

বকশীগঞ্জে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ধুমালী পাড়া গ্রামের নিজ ঘর থেকে আজমাইন হোসেন (২০) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আজমাইন হোসেন ধুমালী পাড়া গ্রামের তৌফিক হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্র জানা যায়, সোমবার রাতে রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমানোর জন্য যায় আজমাইন হোসেন। তার বাবা তৌফিক হোসেন স্থানীয় ধুমালী পাড়া মোড় থেকে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে নিজ ঘরে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘ দিন ধরে মাদকে আসক্ত ছিলেন। একারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি রাখা হয়। ঈদের দুই দিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা তৌফিক হোসেন। স্থানীয়দের ধারণা মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে এই যুবক। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

পরিচয় ভুলে ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

শ্যালো মেশিন কাঁধে ফিলিং স্টেশনে কৃষক, সামাজিক মাধ্যমে আলোচনা

আমিনবাজার ল্যান্ড ফিল্ডে বর্জ্য থেকে সহসাই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

অদম্য রাহাতের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

দেড় মাসের সন্তানসহ জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র