হোম > সারা দেশ > ঢাকা

নিহত ট্রাকচালকের শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

গুজবের বলি হয়ে

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

গুজবের বলি হয়ে নিহত ট্রাকচালক হান্নানের এতিম কন্যা মুসলিমার (২) জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা নিহতের বাড়ি সাতৈর গ্রামে গিয়ে এ উপহার পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান রকী নিহত হান্নানের বাবা শাহিদ শেখের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন। এ সময় সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর পক্ষ থেকেও সহায়তা প্রদান করা হয়। তিনি ভবিষ্যতেও প্রতি মাসে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পিআইও মানস বসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, শুক্রবার ১ মে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে গুজব ছড়িয়ে গণপিটুনিতে ট্রাকচালক হান্নান নিহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হয়। নিহতের কন্যা মুসলিমার লালন-পালন বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫