হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি সহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার কোতোয়ালি থানার উপরিদর্শক ফাহিম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল