গোপালগঞ্জে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝন্টু মোল্যা (৪৫) গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনউজ্জামান বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঝন্টু মোল্যা নিহত হন। অটোরিকশার ৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ বাসটিকে উদ্ধার করা হয়েছে।
জেডএম