হোম > সারা দেশ > ঢাকা

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালিককে হত্যা, আটক ২

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক হোসিয়ারি কারখানার মালিককে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে সাবেক এক নারী কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় নিহতের তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মীম (২০) ও কারখানার কর্মচারী রানা (২১)। নিহত হারুন খালাসী (৪২) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস’ কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনার পর কারখানার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাতেই সাবেক নারী কর্মচারী মীমকে আটক করা হয়। পরে বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের রাব্বানীনগর এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, মীম ওই কারখানার শ্রমিক ছিলেন। প্রায় তিন মাস আগে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে চাকরি চলে যাওয়ার পরও নিহত হারুন খালাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং প্রায়ই তিনি কারখানায় আসা-যাওয়া করতেন।

পুলিশের দাবি, ঈদের আগে শ্রমিকদের বেতনের টাকা চুরি এবং আগের ঘটনার প্রতিশোধ নিতে হারুন খালাসীকে হত্যার পরিকল্পনা করেন মীম। এ কাজে কারখানার আরেক শ্রমিক রানাকে সহযোগী হিসেবে নেন তিনি।

ঘটনার দিন দুপুরে মীমকে সঙ্গে নিয়ে হারুন খালাসী তার অফিস কক্ষে যান। সেখানে চায়ের সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেওয়া হয়। হারুন অচেতন হয়ে পড়লে মীম ও রানা মিলে বস্তা বাধার রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

পরে তারা অফিস কক্ষে থাকা তিনটি মোবাইল ফোন ও ক্যাশে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে কক্ষটি তালাবদ্ধ করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, হারুন খালাসী হত্যার ঘটনায় মীম ও রানা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কারখানার ছাদ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত হারুনে ব্যবহৃত তিনটি মোবাইল ও নগদ টাকা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।

উল্লেখ, বুধবার সন্ধ্যায় নিজ কারখানার ভেতর থেকে হারুন খালাসীর লাশ উদ্ধার করা হয়।

এএস

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন

গোয়ালন্দে জামায়াতের মহিলা এমপির উদ্যোগে ত্রাণের অর্থ বিতরণ