হোম > সারা দেশ > ঢাকা

যুব মহিলা লীগ নেত্রী মুক্তা-যুবলীগ নেতা সোহাগ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা যুব মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা ও তার স্বামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম দাশড়া নিজ বাসা থেকে তাদের সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

সদর থানা সূত্রে জানা গেছে, শিরিনা আক্তার মুক্তা (৩৭) মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ৫৩নং এজাহার নামীয় আসামি। তার স্বামী শফিকুল ইসলাম সোহাগ (৪৮) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য ছিলেন।

সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় (নং ৫(১২)২৪) এজাহার নামীয় ৫২নং আসামি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা