হোম > সারা দেশ > ঢাকা

কমেছে চাপ, নেই যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। তবে বৃহস্পতিবার গভীর রাত থেকে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কিছুটা যানজট থাকলেও শনিবার পাল্টে গেছে দৃশ্যপট।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের একাধিক পয়েন্ট ঘুরে দেখা গেছে, বছরের যেকোনো স্বাভাবিক সময়ের মতো মহাসড়ক এলাকায় যানবাহনের গতি স্বাভাবিক।

ঈদ উৎসবকে সামনে রেখে লম্বা ছুটির কারণে যেকোনো সময়ের তুলনায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যানবাহন চলাচল কয়েকগুণ বাড়ার কথা ছিল। কিন্তু তেমন চাপ নেই বললেই চলে। মূলত ছুটি আগে হওয়ার কারণেই এমন চিত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত কোনো চাপ নেই। এবার বিভিন্ন পেশার মানুষ আগেভাগেই ঢাকা ছেড়েছেন। এজন্য বিগত সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যানজট নিরসনে নিরলস কাজ করছেন।

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪