হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে জমির আইলে মরিচ চাষে সফলতা

বাড়তি আয়ের নতুন পথ ‘পার্টনার’ প্রকল্প

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ছবি: আমার দেশ

ধানক্ষেতের জমির আইল সাধারণত অব্যবহৃত পড়ে থাকে। সেই জমির আইল কাজে লাগিয়ে 'পার্টনার' প্রকল্পের আওতায় মরিচ চাষ করে সুফল পাচ্ছেন কৃষক আলী আজম। এ যেন বাড়তি আয়ের নতুন পথ। উপজেলা কৃষি অফিসের সহায়তায় জমির আইলে মরিচ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন এলাকায় 'পার্টনার' প্রকল্পের আওতায় মরিচ চাষ করেছেন কৃষক আলী আজম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন এলাকায় কৃষক আলী আজম তার দুই একর বোরো ধানের জমির আইলে মরিচ চাষ করেন। ফলনও খুব ভালো হয়। অব্যবহৃত জমির আইলে মরিচ চাষ করে নতুন দিগন্তের পথ বের হয়েছে। এতে করে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন কৃষক। তার এই উদ্যোগ দেখে আলী আজমের মতো মরিচ চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার আরও অনেকেই ।

উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আলী আজম এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা যায় ।

ধানের পাশাপাশি ধানের জমির আইলে মরিচ চাষের ফলে জমির ফাঁকা জায়গারও সঠিক ব্যবহার হচ্ছে। পাশাপাশি বাড়ছে অতিরিক্ত আয়। মরিচগাছে ফলনও এসেছে প্রচুর।

মৌসুম শেষে আরও প্রায় ২৫ হাজার টাকার মরিচ বিক্রির আশা করছেন তিনি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

কৃষক আলী আজম বলেন, ‘আমার বাড়ির পাশে দুই একর ধানের জমি রয়েছে। জমির আইল আগে খালি থাকত। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শে ওই জমির আইলে ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে মরিচ চাষ শুরু করি। ফলনও অনেক ভালো হয়েছে। ৩-৪ হাজার টাকার মরিচ বিক্রিও করেছি। মরিচের মৌসুম শেষ হতে প্রায় ২০/২৫ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারব।’

এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘আমি কৃষক আলী আজমকে প্রণোদনা হিসেবে মরিচের বীজ দেই। তিনি দুই একর ধানের জমির আইলে মরিচ চাষ শুরু করেন। আলী আজম এখন প্রায় ৪ হাজার টাকার মরিচ বিক্রি করেন। এছাড়া নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আরো প্রায় ২০-৩০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারবেন। এটি পার্টনার পদ্ধতিতে চাষ করা হয়েছে। জমির আইল এখন থেকে আর অব্যবহৃত থাকবে না।’

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন, ‘পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ধানের জমির আইলে মরিচসহ বিভিন্ন সবজি চাষ করলে কৃষকেরা অতিরিক্ত আয় করতে পারেন। পরিবারের চাহিদা মেটানো সম্ভব। এতে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, অপরদিকে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিও ঘটে। যে কোনো কৃষক বা বেকার যুবকেরা এমন কাজে আগ্রহী হতে পারেন। আমরা কৃষি অফিস থেকে সব রকম সাপোর্ট দেব।’

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে: সেতুমন্ত্রী

ধুনটে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং

আলফাডাঙ্গায় স.প্রা. বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ

কালিয়াকৈরে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের নামে মামলা

ফতুল্লায় আবারো গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ

পুকুরে মিলল নিখোঁজ সবজি ব্যবসায়ীর লাশ

সাভারে শীর্ষ সন্ত্রাসীর আস্তানায় হানা, পিস্তলসহ আটক ৩

নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন তিন হাজার মানুষ