হোম > সারা দেশ > ঢাকা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

জমজ তিন ভাই-বোন। ছবি: আমার দেশ

‎টাঙ্গাইলের সখিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জমজ তিন ভাই-বোন।তারা হলেন- ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন।

‎উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে তারা। বর্তমানে তারা সখিপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

‎তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

‎সখিপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদী প্রবাসী শামীম ও শিক্ষক আর্জিনা দম্পতির মেয়ে ফাতেমা আক্তার বড় হয়ে বিসিএস করে দেশ সেবা করতে চায়, ডাক্তার হতে চায় আনাস আল মামুন, তার প্রিয় খেলা ফুটবল, পর্তুগাল তার প্রিয় দল। প্রিয়দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় মন ভেঙ্গেছে তার। আরেক ভাই আরাফাত আল মামুন হতে চায় ডাক্তার, তার প্রিয় খেলা ফুটবল, প্রিয় দল ফ্রান্স।

‎তাদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বলেন, আমার ছেলেমেয়েদের আমার সঙ্গে রেখে আমি আমার বিদ্যালয়েই পড়িয়েছি। আমার ছেলে-মেয়েদের জন্য সকলের নিকট দোয়া চাই।

‎এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ বিএসসি জানান, ছেলে-মেয়েগুলো এমনিতে খুব চঞ্চল, ভালো ফলাফল করবে এটা প্রত্যাশিত ছিল কিন্তু ওরা প্রত্যাশা পূরণ করেছে। আমার বিদ্যালয় থেকে তিনজন জমজ ভাই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াই আমরা আনন্দিত। আমরা আশা করি তাদের এই সফলতা দেখে অন্যান্য শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে ভালো ফলাফল অর্জন করে আমাদের গর্বিত করবে।

এমএইচ

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ

সাভারে মিছিলের সময় আ.লীগের ১৩ নেতাকর্মী আটক