হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন বর্জনের ঘোষণা মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলামের

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং রিটার্নিং অফিসার চরমভাবে ব্যর্থ হয়েছেন।

রোববার লিখিত বক্তব্যে ড. রফিক জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি এবং আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচনি মাঠের নানা সমস্যা তুলে ধরেছেন।

তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সংশয় বিরাজ করছে। এসব বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

ড. রফিকুল ইসলাম অভিযোগ করেন, মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনি মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ পুরোপুরি অনুপস্থিত। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না থাকায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা—এ নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।

ড. রফিকুল ইসলাম খানের এই ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আমার নেতা-কর্মীদের অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল: বিএনপি নেত্রী হেলেন

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি হলে হাত ভেঙে দেয়া হবে: রিতা

জামায়াত-এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

বিএনপি প্রার্থী রিতার পক্ষে রিকশাশ্রমিকদের ব্যতিক্রমী র‍্যালি

যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুরুত্বপূর্ণ আসামিকে সঙ্গে নিয়ে প্রচার, বিএনপি প্রার্থীকে নিয়ে সমালোচনা