হোম > সারা দেশ > ঢাকা

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ফলে টানা তিনদিন ধরে নিকলী দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ধরে রেখেছে। গতকাল সোমবার ছিলো ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী উপজেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার এর তথ্য মতে গত দুদিনের মতো আজ মঙ্গলবার সকাল ৯টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে।

সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, আজ মঙ্গলবার সারা দেশের তাপমাত্রার তুলনায় কিশোরগঞ্জের নিকলীর তাপমাত্রা সর্বনিম্ন। গত দুদিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানিয়েছেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল