হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দলনেতা খুন, আটক ১

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাতে আড়াল মধ্যপাড়া গ্রামের আলতাফ হোসেন খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল সনমানিয়ার বরকান্দা গ্রামের মৃত হারিস উদ্দিন এবং ইউপি সদস্য রোকেয়া বেগমের ছেলে।

জানা যায়, রাতের ওই ঘটনায় জাহিদুলকে তার বন্ধুরা দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত ডাক্তার তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

ঘটনার পর কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সনমানিয়া এলাকার গাফ্ফার নামে এক যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এটি মাদক সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হতে পারে। একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মে জড়িত ছিল।

আটক গাফ্ফার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানান যে, নিহত জাহিদুল একজন নারীর বাড়ি নির্মাণের পূর্বে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। এই টাকার ভাগাভাগিতে তার বন্ধুরা বিরোধে জড়িয়ে পড়ে। পরিকল্পিতভাবে বন্ধুরা শুক্রবার রাতে কৌশলে জাহিদুলকে বাড়ি থেকে ডেকে এনে তাকে পাট ক্ষেতে ফেলে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পাকা রাস্তার উপরও কুপানো হয়।

পুলিশ জানায়, নিহত জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্রের টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল এবং তারই বন্ধুরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল