হোম > সারা দেশ > ঢাকা

মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেয়া যাবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একমাত্র মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেয়া যাবে না। হাওরে মাছের প্রজনন বৃদ্ধি ও পানির প্রবাহ ঠিক রাখতে অলওয়েদার রোডে আরো কালভার্ট নির্মাণ করতে হবে।

রোববার দুপুরে মিঠামইন অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কিশোরগঞ্জের হাওরে মিটামইন, ইটনা ও অষ্টগ্ৰাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন, সব প্রাকৃতিক পরিবর্তন কিন্তু প্রকৃতির সৃষ্টি না, কিছু কিছু সৃষ্টি মানুষের।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আব্দুর রউফ।

বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। অনুষ্ঠানে শতাধিক মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা