হোম > সারা দেশ > ঢাকা

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার হাউস‌দি‌ বাজারে পাহাদারকে বেঁধে ছয়টি স্বর্ণের দোকানসহ সাত দোকানে ডাকাতি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে স্বর্ণকারপট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আহত করে বেঁধে প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে। পরে আরো পাঁচটি দোকানে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতচক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নিউ কণিকা জুয়েলার্সের মালিক স্বদেব মন্ডল বলেন, ‘রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে হঠাৎ করে শুনি আমাদের দোকানে ডাকাতি হয়েছে। দোকানে থাকা সব মালপত্র ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতেরা।

অন্যদিকে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সের মালিক পরিমল মালো বলেন, শুধু আমার দোকানে নয়, আরো ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের টহল অব্যাহত থাকলে এমন ঘটনা ঘটত না। এখন আমরা বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্বর্ণের দোকানের ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এডি/জেডএম

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ মিসরীয় পুত্রবধূ

টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় বাইকচালক নিহত

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় আটক ব্রাজিল সমর্থক

চোর সন্দেহে আটককে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা, গ্রেপ্তার ৩

বড় ভাইয়ের বিয়ের দিনে প্রাণ গেল ছোট ভাইয়ের

গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন