হোম > সারা দেশ > ঢাকা

পাবলিক-প্রাইভেট বিভাজন জাতিকে দুর্বল করে দেয়: মানারাতের ভিসি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব বলেছেন, শিক্ষাক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বিভাজন করা যাবে না, এসব বিভেদ-বিভাজন জাতিকে দুর্বল করে দেয়। প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনো প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত। দেশের ৭০ ভাগ প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

ড. আব্দুর রব বলেন, পাবলিক ও প্রাইভেট শিক্ষার মধ্যে কোনো বিভাজন নয় বরং সমন্বিত উদ্যোগই জাতি গঠনের জন্য অপরিহার্য। পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭০ ভাগ বৃত্তি আর প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগেরও কম। এমন বৈষম্য কেন?

তিনি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষায় সচেতন হওয়ার ওপর জোর দেন।

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপ-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

এ ছাড়া বক্তব্য দেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, শামীম আহমদ, মো. নাসির উদ্দিন, মো. মোসলেহ উদ্দীন রাজীব, মো. মতিউর রহমান, মো. মোতাহার হোসেন ও চাঁন মিয়া প্রধান প্রমুখ।

জেডএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

বাসে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ট্রাকের বেপরোয়া তাণ্ডবে আহত ২০, গণপিটুনিতে চালক নিহত

সদরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাইয়ের হাতে ভাই খুন, নেপথ্যে পারিবারিক দ্বন্দ্বের জটিল সমীকরণ

দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫