হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার ড্রেনেরঘাট-মঠখোলা সড়কের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

তারা হলেন, একই জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মো. হালিম (৩০) ও একই উপজেলার কুমিরমারা এলাকার মো. নাইম (৩০)।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে পুলিশ জানতে পারে উপজেলার ড্রেনেরঘাট-মঠখোলা সড়কে মাদক পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক