হোম > সারা দেশ > ঢাকা

রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক, এলাকা জুড়ে আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় আলুর ক্ষেতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন সামসু বেপারী নামের এক কৃষক।

রোববার (৭ই ডিসেম্বর) সকালে আলুর জমিতে কাজ করার সময় হঠাৎ সাপটি তাকে কামড় দেয়। সাথে থাকা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং ক্ষেতে থাকা সরঞ্জাম ব্যবহার করে সাপটিকে আটক করে বস্তায় ভরে ফেলেন।

পরে সহকর্মীরা আটক সাপটিসহ আহত সামসু বেপারীকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান বলেন, রোগীর শরীরে বিষক্রিয়ার প্রভাব দেখা যাচ্ছিল। আমরা সরকারি সরবরাহকৃত এন্টি–ভেনম প্রয়োগ করেছি। এখন তার অবস্থা স্থিতিশীল। তবে প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অন্য প্রজাতির সাপ দেখা গেলেও রাসেলস ভাইপার আগে কখনো চোখে পড়েনি। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার