হোম > সারা দেশ > ঢাকা

সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে শিবচরে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে মাদারীপুর জেলার শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শিবচর পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার, প্লেকার্ড হাতে দেশব্যাপী এমন ঘটনার প্রতিবাদ জানান তারা। এ সময় ধর্ষণসহ প্রত্যেকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নেন।

এ সময় বিক্ষোভ মিছিলটি সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি নারী শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবিও জানান বক্তারা। তারা বর্তমান সরকারকে আরো কঠোর ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর হওয়ার আহ্বান করেন।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা