হোম > সারা দেশ > ঢাকা

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চর সুমিলপাড়ার ডাচ-বাংলা পাওয়ার প্ল্যান্ট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর থানা নৌ পুলিশের পরিদর্শক (আইসি) আব্দুল মাবুদ জানান, শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, লাশটি বেশ কয়েকদিন আগের। তাই শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন