হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি কাজল সম্পাদক রিজভী

জেলা প্রতিনিধি, মাদারীপুর

সভাপতি অলিউল আহসান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম।

মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজল, সাধারণ সম্পাদক হয়েছেন বাসস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি বেলাল রিজভী।

সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি দুজনের হাতে তুলে দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম (আমার দেশ ও চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়া দিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)।

সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমান (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়), মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।

জেডএম

শিক্ষাপ্রতিষ্ঠানে গরুর হাট না বসানোর নির্দেশ সংসদ হুইপের

কাপাসিয়ায় ভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা সেই প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির কারবার, আটক ১

বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর

আড়াইহাজরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গাজীপুরে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত