হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বৈদ্যুতিক পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানা পুলিশ জানান।

নিহতরা হলেন উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ভুঁইয়া (৫৫)। তিনি সেলদিয়া গ্রামের মোমতাজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসি আক্তারেরও (৪০) মৃত্যু হয়েছে। ফেরদৌসি একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গিয়ে শহীদুল্লাহ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এসময় তারা মিয়া নামে অপর একজন প্রতিবেশী আহত হয়।

শহীদুল্লাহ ভুঁইয়া স্থানীয় কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তারা তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম বলেন, স্বামী-স্ত্রীর লাশ থানায় নিয়ে এসেছেন স্বজনরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা