হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ আটক-১০

র‍্যাবের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। র‍্যাব ও পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় এ অভিযান। এসময় ফতুল্লার দেওভোগ এলাকার শীর্ষ মাদক ব্যাবসায়ী রাশেদ-রাসেলের আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় সন্দেহভাজন ১০ জনকে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

র‍্যাব জানায়, রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযানটি চালানো হয়। এসময় দেওভোগ শতাব্দী গার্মেন্টস এলাকায় মোবারক হাবিবের মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় রাসেদ ও রাসেলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। অভিযানে ১০ জনকে আটক করা হয়।

এদিকে, মঙ্গলবার দুপুরে ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয় র‍্যাব-১১ এর গোয়েন্দা দলের ৩ সদস্য। এসময় সন্ত্রাসীরা কুপিয়ে তাদের আহত করে। হামলায় আহতরা হলেন- মাহী, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র‍্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্য দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি। পরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন র‍্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বোয়ালিয়া খাল এলাকায় যায়। এসময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র‍্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র‍্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।

এএস

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫