হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উৎরাইল ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। এ সময় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছে— কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), বাদলের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫)। গুরুতর আহত তিন শিশুকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী বলেন, এলাকার রাস্তাঘাটে দলবদ্ধভাবে কুকুর ঘুরে বেড়ায়। শিশুদের স্কুলে যাওয়া কিংবা মসজিদে আরবি পড়তে যেতেও ভয় লাগে। বুধবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়। পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। আমার ভাতিজির মুখের মাংস পর্যন্ত তুলে নিয়েছে।

তিনি আরও জানান, প্রায় আধা ঘণ্টার মধ্যে কুকুরটি ১০ থেকে ১৪ জনকে কামড়ায়। পরে আহতদের নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে বের না হওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল