হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

ছবি: আমার দেশ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা এলাকায় গত ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫ (১) ধারার অপরাধে আমতলা গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে তৌহিদ বিশ্বাস, শুকুর মোল্লার ছেলে হাসান মোল্লা ও বালিয়াকান্দি গ্রামের সাদেক শেখের ছেলে রাশেদ শেখকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি আরোও জানান, উপজেলাতে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে মাটি বালু উত্তোলন করেন তাহলে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫