হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে জুলাই আন্দোলন স্মরণে প্রতীকী মিছিল

প্রতিনিধি, জাবি

শিক্ষার্থীদের মিছিল

২০২৪ সালের ১৪ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে- এমন মন্তব্য করেন। তার ওই বক্তব্যের পর মধ্যরাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। এই স্লোগানকেই ধরা হয় কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের টার্নিং পয়েন্ট।

সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রতীকী মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রদক্ষিণ করে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে ‘রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ’ শিরোনামে স্মৃতিচারণ ও প্রতিবাদী স্মারকস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল