হোম > সারা দেশ > ঢাকা

স্কুলে যাওয়া হলো না দুই ভাইয়ের, পথেই ঝরল প্রাণ

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে ১৩ বছর বয়সী আলী আকবর ও একই গ্রামের ফেরদৌসের ছেলে ১২ বছরের জুনায়েদ। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। দুজনই মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল আকবর ও জুনায়েদ। এ সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আকবর নিহত হয়। আহত আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শিক্ষার্থী ও উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন তারা। ঘটনার পর থেকে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার