হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫৪ বছর ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিক উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এক্সপ্রেসওয়ে সড়কের গাবতলী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেস ওয়ে সড়কের পাশ দিয়ে পথচারীরা সকালে যাতায়াত করার সময় তারা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পড়ে থাকার খবর এলাকায় ছড়িয়ে গেলে ভিড় জমে ওঠে।

পরিচিত কেউ না হওয়ায় ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানিয়েছেন ভাঙ্গা থানা পুলিশ।

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার

শিবপুরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫