হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে উড়াল সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিআরটি উড়াল সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার বিআরটি উড়াল সড়ক অবরোধ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, জসিম উদ্দিন দেওয়ান, বিএম শামীমসহ টঙ্গী বাজারের ব্যবসায়ীরা ।

বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মিত বিআরটি উড়াল সড়কটি এখন টঙ্গী ও উত্তরাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহের মধ্যে তুরাগ নদের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

তারা আরও বলেন, টঙ্গীবাজারে উত্তরা, আব্দুল্লাহপুর, উত্তরখান, কামারপাড়া আশুলিয়াসহ আশপাশ এলাকা হাজার হাজার মানুষ পণ্য কেনাবেচা করতে আসেন। তুরাগ নদের ওপর থেকে পুরনো বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙে নিয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। তাই তুরাগ নদের ওপর অবিলম্বে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর যাতায়াত সুগম করতে হবে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন