হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২২ জুন) রাতে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর রাত চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেয়ার জন্য ডাকা হয়। তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা অভিমান করে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। সেটি চিন্তা করে শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তারচালা বাজার থেকে সিএনজিযোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব আত্মীয়ের বাড়িতে খোঁজ করছি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর