হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে পোশাক কারখানায় একসাথে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা এলাকাস্থ মোয়াজউদ্দিন টেক্সটাইল নামক একটি পোশাক তৈরি কারখানায় প্রায় ৩ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অসুস্থতার কারণ জানা যায়নি।

অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মহাখালী কলেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার কারখানা ছুটি ঘোষণা করা হয়।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার পরেই কয়েকজন শ্রমিক হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদেরকে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে বহু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে সাথে-সাথেই বিভিন্ন হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

অসুস্থ হয়ে পড়া নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে কাজে যোগদান করি। কিন্তু হঠাৎ পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়া ও মাথা ব্যথা শুরু হলে অসুস্থ হয়ে পড়ি।

কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম জানান, “আমাদের শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন সুস্থ আছেন। ইতিমধ্যেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এত সংখ্যক শ্রমিকের অসুস্থতার কারণ শনাক্ত হয়নি।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু