হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ভোররাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গেলে সেখানে নদের তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকেরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গরুটি থানা হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার