হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি–টেংরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বিকেল ৫টার দিকে তেলিহাটি পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম মাওনা উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মুদী ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল মোটরসাইকেলে করে শ্রীপুর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১