হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ৭

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ছবি: আমার দেশ

ফরিদপুর সদর উপজেলা বাখুন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা  উদ্ধার কাজ চালায়।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালানো হয়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫/৪০ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের একটি দল মেডিকেল কলেজ হসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে নিচ্ছে ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল