হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ ও দুর্নীতিমুক্ত টঙ্গী গড়তে চাইলেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান বলেছেন, আমরা এমন একটি টঙ্গী গড়তে চাই, যেখানে নাগরিকরা শান্তিতে বসবাস করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।

শনিবার বাদ মাগরিব টঙ্গীর চেরাগ আলী স্কুইব রোডে ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ মণ্ডল এবং সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির ফিরোজ আল মাহমুদ। হাফেজ আনোয়ার হোসেনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ড. হাফিজ বলেন, টঙ্গীর জনগণ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা অবনতির ভোগান্তি পোহাচ্ছে। আমি নির্বাচিত হলে টঙ্গীকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল নগরীতে রূপ দিতে চাই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

পথসভায় আরো বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মো. আনেয়ার হোসেন, শ্রমিক নেতা হাজী মনসুর আলী, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মু. সানাউল্লাহ, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস. এম. সোলাইমান, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোহন এবং টঙ্গী পশ্চিম থানা শিবির সভাপতি আরাফাত হোসেন।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার