হোম > সারা দেশ > ঢাকা

সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় সংস্কার দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লাবাসী। রোববার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ ফতুল্লার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ।

মানবন্ধনে বক্তারা বলেন, এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। খানাখন্দের কারনে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। মানুষ ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকে। জ্যামের কারণে শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে অংশ নিতে পারে না। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।

বক্তারা আরো জানান, এ ইউনিয়নে রয়েছে বিসিক শিল্পনগরী। যেখানে লাখ মানুষ চাকরি করে। শ্রমজীবী মানুষগুলো ভাঙা সড়কের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারে না। যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শ্রমিক ও গার্মেন্ট মালিকদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা