হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেলো শিশুর

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বাসচাপায় পিষ্ট হয়ে রাফি (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচর উপজেলা কাঁঠালবাড়ি সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি শরীয়তপুর জেলার নাওডুবা উপজেলা অটোরিকশার চালক বাবু মিয়ার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, রাফি শ‌নিবার বিকালে কাঁঠালবাড়ি এলাকায় মামার বাড়িতে আসে বেড়াতে। আজ সকালে রাফি বাড়ির বাইরে নাস্তা আনার জন্য দোকানে যায়। একপর্যায়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি দূরপাল্লার বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাফি।

এ ব‌্যাপা‌রে কাঁঠালবাড়ী ইউনিয়ন পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে রাফির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকাগামী বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।'

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ