হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে আলমগীর হত্যা: ঘটনাস্থল প‌রিদর্শন করলেন ডিআইজি রেজাউল

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আলমগীর হত্যার ঘটনায় পু‌লি‌শের ঢাকা রে‌ঞ্জের ডিআইজি রেজাউল ক‌রিম ম‌ল্লিক ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। বুধবার (১১ মার্চ) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে সদর উপ‌জেলার নতুন মাদারীপুর এলাকায় নিহ‌তের বা‌ড়ি, ঘটনাস্থলসহ ক্ষ‌তিগ্রস্থ্য বা‌ড়িঘর প‌রিদর্শন ক‌রে স‌ব্বোচ্চ আইনি সহ‌যো‌গিতার আশ্বাস দেন তি‌নি।

পুলিশ জানায়, আধিপত্য নিয়ে মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের ‘নতুন মাদারীপুর’ এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার সকালে সাড়ে ৭ টার দিকে হাসান মুন্সীর পক্ষের লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে হাসপাতা‌লে নেয়ার প‌থে আলমগীর মারা যায়। এ ঘটনায় মঙ্গলবাররাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৩০‌টি ঘ‌রে আগুন ও লুটপা‌তের ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। এখন পর্যন্ত কোন মামলা হয়ান। প‌রি‌স্থি‌তি থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে। ডিআইজি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে দোষী‌দের গ্রেপ্তারের আশ্বাস দেন। এছাড়া র‌্যাব ৮ ম‌নিরুজ্জামান আক্তার‌কে গ্রেপ্তার কর‌ছেন। তার বিরু‌দ্ধে বোমা বি‌স্ফোরণসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে।

এ ব‌্যাপা‌রে পু‌লি‌শের ঢাকা রে‌ঞ্জের ডিআইজি রেজাউল ক‌রিম ম‌ল্লিক ব‌লেন, আমার স্পষ্ট বার্তা হ‌লো যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটা‌বে তা‌দের কোনভা‌বেই ছাড় দেয়া হ‌বে না। পু‌লিশ সর্তক অবস্থায় এলাকায় পাহাড়া দি‌বে। দোষী‌দের গ্রেফতা‌রে চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২