হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকা শাহজালাল (র)আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা।

সোমবার দুপুরে গাজীপুর গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত-মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়াও তিনি গাজীপুর-২ আসনের সাবেক এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতির একান্ত আস্থা-ভাজন ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার জন্য রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে বিল্লাল হোসেন মোল্লাকে গাজীপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় আটক ৪

সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

রায়পুরায় অসহায় পরিচ্ছন্নতাকর্মীর পাশে দাঁড়ালেন ইউএনও

ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু