হোম > সারা দেশ > ঢাকা

ভিক্ষুকের লাশ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে আবুল হোসেন (৫৯) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সোমবার রাতে বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন। সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এরপর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে এ অর্থ জমিয়েছিলেন।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তার সঙ্গে থাকা ব্যাগে নগদ টাকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা

টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন

নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার