হোম > সারা দেশ > ঢাকা

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ছবি: আমার দেশ

চৈত্রের শেষ দিকে সকালের ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শনিবার (১১ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ভোর পৌনে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পদ্মা নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল স্পষ্ট দেখা না যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ দেড় ঘণ্টার জন্য ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের মধ্যে সাময়িক ভোগান্তি দেখা দেয়।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় এবং ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলে ১২টি ফেরি নিয়মিত চলাচল করছে।

মুন্সীগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৫

কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভাঙ্গায় ছদ্মবেশে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

ফরিদপুরে হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত ২০০

নিকলীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার