হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ঘুষ নিয়ে বিদ্যালয়ে চাকরি দেয়ার অভিযোগে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি, মাদারীপুর

অভিযানকালে দুদক টিম

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুপুরে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন দুদকের টিম।

দুদক অফিসের তথ্যমতে, সম্প্রতি কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মো. রোকুনুজ্জামান ও মো. শিপন খানের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা হয়। সেখানে একই নাম্বার পেয়ে মো. রোকুনুজ্জামানকে নিয়োগ দেয়া হয়। কিন্তু কয়েক দিন পরে রোকুনুজ্জামানকে বাদ দিয়ে অনৈতিক সুযোগের মাধ্যমে মো. শিপন খানকে নিয়োগ দেয়া হয়। আর্থিক লেনদেনের মাধ্যমে শিপন খানকে নিয়োগ দেয়া হয় বলে দুদক কার্যালয়ে অভিযোগ দেয়ার পর বিদ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুদকের পাঁচ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

দুদক মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, অভিযানে দুই শিক্ষকের উত্তরপত্র চাওয়া হয়। কিন্তু রোকুনুজ্জামানের উত্তরপত্র দিতে পারলেও শিপন খানেরটা দিতে পারেনি। তাই এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে দুদক প্রধান কার্যালয়ে অভিযোগ দেয়া হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল