হোম > সারা দেশ > ঢাকা

সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

শিবচর উপজেলায় ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

শুক্রবার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের সদরপুরের ঠান্ডু হাওলাদার, সুরুজ খাঁ এবং শিবচরের সরাফউদ্দিন।

পুলিশ সুপার বলেন, ৩০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিল। সাদেকাবাদ এলাকায় তিন-চারজন ইজিবাইকের পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি