হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে অল্পের জন্য প্রাণ রক্ষা দুই পুলিশের

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ-বক্সে উঠে গেলো বালুবোঝাই একটি ট্রাক। এতে পুলিশ-বক্সটি দুমড়েমুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন দুই পুলিশ সদস্য।

ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশ-বক্সে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-৪৫৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে পুলিশ-বক্সটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বক্সে থাকা পুলিশের এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন।

পরে স্থানীয়রা ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এসে বালুবোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালুবোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল